HSC পৌরনীতি ও সুশাসন ১ম পত্র ( ৬-১০) অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর/HSC Civics Knowledge QS.(2)

 বিগত বেশ কয়েক বছরের এইচএসসি  বিভিন্ন  বোর্ড এর প্রশ্ন হতে যাচাই-বাছাই করে এই প্রশ্নগুলো বের করা হয়েছে।  উল্লেখিত প্রশ্নের উত্তরগুলো অনুশীলনের মাধ্যমে পৌরনীতি  ও সুশাসন ১ম পত্র ১ম অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন তোমরা পরীক্ষায় কমন পাবে বলে আমরা আশাবাদী।

HSC পৌরনীতি  ও সুশাসন ১ম পত্র ( ৬-১০) অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

১. গণভোট কাকে বলে?
উত্তর: গণভোট হলো রাষ্ট্রীয় কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে জনগণের মতামত যাচাইয়ের প্রয়োজন হলে যে ভোট গ্রহণ করা হয় তাকে ।

২. আইন বিভাগের প্রধান কাজ কী?
উত্তর: আইন বিভাগের প্রধান কাজ হলো আইন প্রণয়ন করা।

৩. আইনসভার প্রধান কাজ কী?
উত্তর: আইন প্রণয়ন করা আইনসভার প্রধান কাজ ।

৪. রাজতন্ত্র কাকে বলে??
উত্তর: যে শাসনব্যবস্থায়  রাজা বা রানির হাতে রাষ্ট্রের চরম ও সর্বোচ্চ কর্তৃত্ব ন্যস্ত থাকে এবং রাজা বা রানি উত্তরাধিকার সূত্রে ক্ষমতা লাভ করেন তাকে রাজতন্ত্র বলে ।

৫. একনায়কতন্ত্র কাকে বলে??
উত্তর:  যেখানে কোনো ব্যক্তি, সংস্থা, গোষ্ঠী বা দল সব রাজনৈতিক কাজকর্ম পরিচালনার ক্ষমতা লাভ করে এবং সব নাগরিকের কাছ থেকে আনুগত্য আদায় করে  এমন   ধরনের সরকারব্যবস্থা হচ্ছে একনায়কতন্ত্র ।

৬. এককেন্দ্রিক সরকার কাকে বলে?
উত্তর: সংবিধানের মাধ্যমে একটি কেন্দ্রীয় সরকারের হাতে রাষ্ট্রীয় সব ক্ষমতা ও কর্তৃত্ব  কেন্দ্রীভূত হলে তাকে এককেন্দ্রিক সরকার বলে।

৭. প্রতিনিধিত্বশীল গণতন্ত্র কাকে বলে?
উত্তর:  জনপ্রতিনিধিদের মাধ্যমে পরিচালিত গণতন্ত্রকে প্রতিনিধিত্বশীল গণতন্ত্র বলে। সর্বজনীন ভোটাধিকারের মাধ্যমে জনপ্রতিনিধিগন  নির্বাচিত হয়ে থাকেন ।

৮. জনমত কাকে বলে?
উত্তর:  জনমত  হলো সংখ্যাগরিষ্ঠের যুক্তিসিদ্ধ ও সুচিন্তিত মতামতই  যা সরকার ও জনগণকে প্রভাবিত করতে পারে।

৯. রাজনৈতিক দল কাকে বলে?
উত্তর: কোনো নীতির সমর্থনে সংগঠিত সংঘ বিশেষ, যারা সাংবিধানিক পন্থায় সরকার গঠন ও পরিচালনায় আগ্রহী  এমন সংগঠন হলো রাজনৈতিক দল  ।

১০. জনমত গঠনের একটি আধুনিক মাধ্যমের নাম লেখ।
উত্তর: ফেসবুক বা সোসাল মিডিয়া জনমত গঠনের একটি আধুনিক মাধ্যম ।

১১. জনমতের একটি মাধ্যমের নাম লেখ।
উত্তর: জনমতের একটি মাধ্যমের নাম হল পত্রিকা।

১২. জনমত বলতে কী বোঝায়?
উত্তর: প্রধানত সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ের সাথে সম্পর্কযুক্ত  কল্যাণধর্মী, বলিষ্ঠ যুক্তিভিত্তিক ও সুস্পষ্ট মতামত  হলো  জনমত ।

১৩. প্রত্যক্ষ গণতন্ত্র কাকে বলে?
উত্তর:  জনগণ রাষ্ট্রীয় কার্যাবলিতে সরাসরি বা প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করে থাকে এমন শাসনব্যবস্থাকে  প্রত্যক্ষ গণতন্ত্র বলে।

১৪. ‘Voice of the people is the voice of God’ উক্তিটি কার?
উত্তর: উক্তিটি ফরাসি দার্শনিক রুশো-র।

১৫. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তা কে?
উত্তর: ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তা  হলো ফরাসি দার্শনিক মণ্টে ।

১৬. কক্ষের ভিত্তিতে আইনসভা কত প্রকার?
উত্তর:  এককক্ষবিশিষ্ট ও দ্বিকক্ষবিশিষ্ট কক্ষের ভিত্তিতে আইনসভা এই দুই প্রকার। ।

 ১৭. রাজনৈতিক দল কাকে বলে?

উত্তর: বিশেষ নীতি বা আদর্শের সমর্থনে সংগঠিত সংঘবিশেষ, যা সাংবিধানিক উপায়ে সরকার গঠন ও পরিচালনার চেষ্টা করে এমন সংগঠন হলো  রাজনৈতিক দল  ।

১৮. উপদল কাকে বলে?
উত্তর:  দলীয় নীতি ও কর্মসূচির  ক্ষেত্রে দ্বিমত পোষণ করে দলের কিছু সদস্য ক্ষুদ্র ব্যক্তি বা গোষ্ঠীস্বার্থ উদ্ধারে ঐক্যবদ্ধ হলে তাকে উপদল (Faction) বা কুচক্রী দল (Clique) বলে।

১৯. নেতৃত্ব কাকে বলে?
উত্তর: একজন নেতার এমন কিছু গুণাবলির সমষ্টি যার মাধ্যমে সে জনগণকে প্রভাবিত করতে পারে।

২০. পৌরনীতি ও সুশাসনের কাকে বলে?
উত্তর: রাষ্ট্রবিজ্ঞানের  একটি শাখা পৌরনীতি , যা নাগরিকের অধিকার ও কর্তব্য নিয়ে আলোচনা করে।  রাষ্ট্রীয়  সব প্রতিষ্ঠানে আইনের শাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করাই হলো সুশাসন।

২১. মানবাধিকার কাকে বলে?
উত্তর: একজন ব্যক্তির যেসব অধিকার, সম্মান ও নিরাপত্তা মানুষ হিসেবে  প্রাপ্য তা-ই মানবাধিকার।

২২. শিক্ষকতা কোন ধরনের নেতৃত্ব?
উত্তর: বিশেষজ্ঞসুলভ নেতৃত্ব হলো শিক্ষকতা ।

২৩. বাংলাদেশের আইনসভার নাম কী?
উত্তর:  ‘জাতীয় সংসদ’।

২৪. জনমত কাকে বলে?
উত্তর:  সরকার ও জনগণকে প্রভাবিত করতে পারে এমন  সংখ্যাগরিষ্ঠের সুচিন্তিত, যুক্তিসিদ্ধ ও কল্যাণকামী মতামতই জনমত । 

২৫. চাপসৃষ্টিকারী গোষ্ঠী কাকে বলে?
উত্তর:  কোনো সংগঠিত সামাজিক গোষ্ঠী যারা নিজেদের স্বার্থরক্ষা নিশ্চিত করতে রাজনৈতিক কর্তৃপক্ষের আচরণকে প্রভাবিত করার চেষ্টা করে তারাই  চাপসৃষ্টিকারী গোষ্ঠী (Pressure Group)  ।

২৬. গণতন্ত্র কাকে বলে?
উত্তর: যে শাসনব্যবস্থায়  জনগণের নির্বাচিত প্রতিনিধিরা শাসনকাজ পরিচালনা করে এবং সার্বভৌম ক্ষমতা জনগণের হাতে ন্যস্ত থাকে  তাকে গণতন্ত্র বলে।

২৭. আমলাতন্ত্র কাকে বলে?
উত্তর:  একদল অভিজ্ঞ, নিরপেক্ষ, স্থায়ী ও পেশাজীবী কর্মচারীদের মাধ্যমে পরিচালিত বেসামরিক প্রশাসনব্যবস্থা, যার মাধ্যমে সরকারের লক্ষ্য ও উদ্দেশ্যসমূহ বাস্তবায়িত হয়  তাকে  আমলাতন্ত্র বলে  ।

২৮. মূল্যবোধ কাকে বলে?
উত্তর: আদর্শ মানুষের সামগ্রিক কর্মকাণ্ড ও আচার-ব্যবহারকে নিয়ন্ত্রণ করে যেসব চিন্তা-ভাবনা, লক্ষ্য, উদ্দেশ্য, তাকে মূল্যবোধ বলে।

২৯. গণতান্ত্রিক শাসন ব্যবস্থার অপরিহার্য উপাদান কী?
উত্তর: আইনের শাসন হলো গণতান্ত্রিক শাসনব্যবস্থার অপরিহার্য উপাদান ।

৩০. আমলাতন্ত্রের জনক কে?
উত্তর: জার্মান সমাজবিজ্ঞানী ম্যাক্স ওয়েবার আমলাতন্ত্রের জনক ।

৩১. ‘Kratin’ শব্দের অর্থ কী?
উত্তর:  Kratin গ্রিক শব্দ । এর অর্থ ‘শাসন’।

৩২. ম্যাক্স ওয়েবার কে ছিলেন?
উত্তর:  একজন জার্মান সমাজবিজ্ঞানী ম্যাক্স ওয়েবার ।

৩৩. আমলাতন্ত্রের ইংরেজি প্রতিশব্দ কী এবং এর উৎপত্তিগত অর্থ কী?
উত্তর:‘Bureaucracy’ আমলাতন্ত্রের ইংরেজি প্রতিশব্দ এর উৎপত্তিগত অর্থ হলো- ‘Desk Government’ বা দপ্তর সরকার।

৩৪. আধুনিক আমলাতন্ত্রের জনক কে?
উত্তর:  জার্মান সমাজবিজ্ঞানী ম্যাক্স ওয়েবারআধুনিক আমলাতন্ত্রের জনক ।

৩৫. স্বচ্ছতা কাকে বলে?
উত্তর:  অনিয়ম পরিহার করে সুষ্ঠুভাবে কোনো কাজ সম্পাদন করা এবং তা যাচাইয়ের সুযোগ থাকাকে স্বচ্ছতা বলে।

৩৬. বিচার বিভাগের স্বাধীনতা কাকে বলে?
উত্তর:  সম্পূর্ণ স্বাধীন ও নিরপেক্ষভাবে বিচারকার্য পরিচালনাকে বিচার বিভাগের স্বাধীনতা বলে। বিচার বিভাগ আইন বিভাগ ও শাসন বিভাগের হস্তক্ষেপ থেকে মুক্ত থাকতে হয় ।

৩৭. আধুনিক রাজনীতির প্রধান শক্তি কী?
উত্তর: রাজনৈতিক দল আধুনিক রাজনীতির প্রধান শক্তি  ।

৩৮. ‘সামাজিক চুক্তি’ গ্রন্থটির লেখক কে?
উত্তর: জ্যা জ্যাক রুশো ‘সামাজিক চুক্তি’ গ্রন্থটির লেখক ।

৩৯. জাতীয় রাষ্ট্র কী?
উত্তর:  জাতীয়তার ভিত্তিতে গঠিত স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রকে জাতীয় রাষ্ট্র বলে।

৪০. জাতীয়তার প্রধান উপাদান কোনটি?
উত্তর: মানসিক বা ভাবগত ঐক্যজাতীয়তার প্রধান উপাদান।

৪১. দেশপ্রেম কী?
উত্তর: দেশের প্রতি মমত্ববোধ, আবেগ, অনুভূতি ও ভালোবাসাই হচ্ছে দেশপ্রেম।

৪২. Natio বা Natus শব্দের অর্থ কী?
উত্তর:  Natio বা Natus এর অর্থ হলো ‘Born’ অর্থাৎ ‘জন্ম’। এটি  ল্যাটিন শব্দ ।

৪৩. জাতির সংজ্ঞা দাও।
উত্তর: জাতি হচ্ছে এমন এক জনসমষ্টি যারা জাতীয়তাবোধে উদ্দীপ্ত এবং রাজনৈতিকভাবে সুসংগঠিত  হয় স্বাধীন অথবা স্বাধীনতাকামী।

Post a Comment

Previous Post Next Post